Friday, March 14, 2014

NEWS OF BANGLADESH: সরকার কওমী মাদ্রসা সমুহকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছ...

NEWS OF BANGLADESH: সরকার কওমী মাদ্রসা সমুহকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছ...: সরকার কওমী মাদ্রসা সমুহকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে । প্রকৃত পক্ষে যুগ যুগ ধরে এসব কওমী মাদ্রসাগুলো ইসলামের প্রকৃত শিক্ষা দিয়ে আসছে এবং য...

সরকার কওমী মাদ্রসা সমুহকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে


সরকার কওমী মাদ্রসা সমুহকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। প্রকৃত পক্ষে যুগ যুগ ধরে এসব কওমী মাদ্রসাগুলো ইসলামের প্রকৃত শিক্ষা দিয়ে আসছে এবং যখনি ইসলাম বিরোধী কোন কাজ হয়েছে এসব মাদ্রাসার ছাত্র ও শিক্ষক আন্দোলনে ঝাপিয়ে পড়েছে। এ কারনেই সরকার ভারত ও পচ্শিমাদের পরামর্শে এসব মাদ্রাসা তাদের নিয়ন্ত্রনে নেওয়ার চেষ্টা করছে। আসুন আমরা সবাই এর বিরুদ্ধে রুখে দড়াই। দয়া করে সবাই এটি শেয়ার করুন এবং জনমত তৈরী করুন।

বিশ্বকাপ খেলা নিয়ে মসজিদের নগরী পাপের নগরীতে পরিণত হয়েছে : চরমোনাই পীর


বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে মসজিদের নগরী পাপের নগরীতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই।
একই সঙ্গে তিনি বলেন, বিশ্বকাপ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অশ্লীলতা ও বেহায়াপনার ছড়াছড়ি সচেতন ঈমানদার জনতাকে ভাবিয়ে তুলেছে। একটি খেলার আনুষ্ঠানিক উদ্বোধন নিয়ে যেভাবে দেশময় অপসংস্কৃতিকে উসকে দিয়েছে তাতে একজন সচেতন অভিভাবক হিসেবে বিস্মিত না হয়ে পারা যায় না। নিজেদের ঈমান ও আমলের হেফাজতের স্বার্থে এবং কবর তথা পরকালের
কথা চিন্তা করলে এহেন অমার্জনীয় কাজ পরিত্যাগ করা উচিত বলেও গতকাল এক বিবৃতিতে চরমোনাই পীর এ কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, সরকার রাষ্ট্রীয়ভাবে ইভটিজিং বন্ধ করতে চায়, কিন্তু এভাবে সরকারিভাবে অশ্লীলতাকে উসকে দিয়ে কখনোই ইভটিজিং বন্ধ করা যাবে না। বৃহত্তর মানুষের ধর্মীয় মূল্যবোধ ও সকীয়তার প্রতি কোনো প্রকার তোয়াক্কা না করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এভাবে রাষ্ট্রীয় সম্পদ অপচয় এবং অশ্লীলতা, বেহায়াপনা ও বেলেল্লাপনার অবতারণা করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
তিনি বলেন, একজন দায়িত্বশীল হিসেবে অনেক সচেতন মানুষ যখন আমাদের কাছে ঘটনার বর্ণনা করে তাতে মুসলিম দেশের নাগরিক হিসেবে আমাদের মাথা নিচু হয়ে যায়। সরকারের উচিত হলো অশ্লীলতা বন্ধে আন্তরিকভাবে কাজ করা।